তারাকান্দায় অবৈধ স্হাপনা উচ্ছেদ অভিযান

শেয়ার করুন :

ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মসিংহের তারাকান্দা শহীদ মিনার প্রাঙ্গন ও শহীদ মিনার সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, ভাষা সৈনিক শামছুল হক ম্যুরাল চত্বরের  অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (২০ জুলাই ) উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত  ভ্রাম্যমাণ  আদালত  পরিচালনা করেন।

জানা গেছে,  তারাকান্দা উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায়   শহীদ মিনার সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ  মুজিবর রহমান ম্যুরাল ও ভাষা সৈনিক শামসুল হক ম্যুরাল প্রাঙ্গণে কতিপয় ব্যবসায়ী অবৈধ স্হাপনা  করে দখলে নেয়।

ভ্রাম্যমাণ আদালত অবৈধ দখলবাজদের উচ্ছেদ করেন এবং ২ ব্যবসায়ীকে সাড়ে ৮ হাজার টাকা  জরিমানা  করেন।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, দঃবিঃ১৮৬০এর ১৮৮ ও ২৯১ ধারা মোতাবেক ব্যবসায়ী হায়াতুজ্জামান হায়াতুল্লাহ (৩৬)কে ৮ হাজার এবং  দঃবিঃ ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক ব্যবসায়ী মোঃ ওবায়দুল   করিম (৪০)কে ৫শ টাকা জরিমানা  আদায় করেন।

এ সময় উপস্হিত ছিলেন, সহকারী কমিশনির (ভূমি) জিন্নাত শহীদ পিংকি, স্যানেটারী ইন্সপেক্টর মোঃ মুন্জরুল হক. এস.আই পলাশ চন্দ্র পাল ও সঙ্গীয় ফোর্স।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *