আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়িতে প্রস্তাবিত ইকোপার্ক বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১৮ জুলাই সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সীডষ্টোর বাজার এলকায় কয়েক হাজার নারী পুরুষ ওই মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করেন। মানববন্ধনে এলাকার কয়েক হাজার বাড়িঘর উচ্ছেদ থেকে রক্ষার লক্ষ্যে সরকারের কাছে দাবী জানিয়ে ঘন্টাব্যাপি মানববন্ধন পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হবিরবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বাচ্চু, ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক জুলহাস উদ্দীন মাষ্টার, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু সাঈদ, সিডষ্টোর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শাহাব উদ্দীন তালুকদার, মাজাহারুল ইসলাম সোহেল, হবিরবাড়ি ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুন, হবিরবাড়ি ইউনিয়ন সাবেক যুবলীগ সভাপতি রেজাউল করিম রিপন, বুলবুল মাষ্টার, ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুস সালাম, উপজেলা যুবদল নেতা আবু সাঈদ জুয়েল প্রমুখ। এসময় বক্তারা বলেন. প্রস্তাবিত ইকোপার্ক বন্ধ না হলে পরবর্তীতে আরো কঠিন কর্মসূচির ঘোষণা করা হবে।