গফরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে লড়ি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ও অপরজন গুরুতর আহত হয়। নিহত মোটর সাইকেল আরোহী রিফাত (১৮) ও গুরুতর আহত নিহতের বড় ভাই রুবেল (১৬)। স্থানীয়রা লড়ি ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। নিহত রিফাত উপজেলার শিলাসী গ্রামের রইছ উদ্দিনের ছেলে। ঘটনাটি ঘটে ঈদের তৃতীয়দিন অথাৎ মঙ্গলবার সকালে গফরগাঁও টু ভালুকা সড়কে শিবগঞ্জ বাজার এলাকার টাওয়ারের মোড়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,গফরগাঁও টু ভালুকা সড়কে মোটরসাইকেলে করে দুই সহোদর গফরগাঁওয়ে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি লড়ি ট্রাক শিবগঞ্জ বাজার এলাকায় টাওয়ারের মোড়ে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক রুবেল ও আরোহী রিফাত গুরুতর আহত হয়। স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে উপজেল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রিফাত কে মৃত ঘোষনা করে ও রুবেল কে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, লড়ি ট্রাকটিকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *