রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি সংঘবদ্ধ আন্তঃজেলা অটো চোর চক্র বিভিন্ন এলাকায় গিয়ে যাত্রী সেজে অটো ভাড়া করে। পরে অটো চালককে অজ্ঞান করে অটো চুরি করে পালিয়ে যায়। এমনি একটি চক্রের তিন সদস্যকে প্রাইভেটকারসহ জনতা আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ঘটনাটি ঘটে ৩০ জুন বৃহস্পতিবার পাগলা নিগুয়ারী ইউনিয়নের পাতলাশি বাজার এলাকায়।
গ্রেপ্তারকৃতরা হলেন,ইসলামপুর উপজেলার মালমাডা গ্রামের মোঃ বাদশা মিয়ার ছেলে মোঃ পাপ্পু(৩৩),নওগাঁ উপজেলার শাহজাতপুর গ্রামের মোঃ মিজানুরের ছেলে লিটন(২৬) ও ড্রাইভার সোনাগাজী উপজেলার মঙ্গল কান্দি গ্রামের মাহবুবুল হকের ছেলে হেলাল উদ্দিন বাবু(৩০)।
স্থানীয়,অটোচালক ও পুলিশ সূত্রে জানা যায়,বৃহস্পতিবার সকালে একটি প্রাইভেট কারে একজন মহিলাসহ ৫ জন যাত্রী পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের টুক বাইপাস থেকে নাইমের অটো রিক্সার পিছু নেয়।নাইম বারবার সাইড দিলেও প্রাইভেট কার সামনে যায়নি।পরে চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে প্রাইভেট কারটি থামে।পরে মহিলাসহ ২ জন যাত্রী নেমে যায়।অপর ৩ যাত্রী প্রাইভেট কার থেকে নেমে এসে পার্শ^বর্তী শ্রিপুর উপজেলার বরমী বাজারে যাওয়ার নাম করে নাইমের অটোভারা করে।অটোচালক নাইম চোর চক্রের সদস্য পাপ্পুকে চিনে ফেলে।গত দুই মাস আগে পাশর্^বর্তী হোসেনপুর উপজেলার পাকুন্দিয়া এলাকায় থেকে পাপ্পু এক মহিলাকে সাথে নিয়ে নাইমকে অজ্ঞান করে অটো চুরি করেছিল।পাপ্পুকে চিনে নাইম কৌশলে তাদের নিয়ে পাতলাশী বাজারের সরু গলিতে অটো থামিয়ে লোকজন ডাকতে শুরু করে। সে বলতে থাকে এরাই আমার অটো চুরি করেছিল।এসময় যাত্রীবেসী চোরেরা দৌড়ে পালাতে চেষ্টা করে।নাইমের ডাকে স্থানীয়রা এসে তাদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান বলেন, স্থানীয়দের সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আন্তঃজেলা চোর চক্রের ৩ জনকে গ্রেপ্তার করা হয়। মামলার হয়েছে।