গফরগাঁওয়ে গ্রামীণ টাওয়ারে দুঃসাহসিক চুরি, আটক-১

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে গ্রামীণ টাওয়ারের তালা কেটে ২৫টি অত্যাধুনিক ব্যাটারী চুরি করে গাড়িযোগে নিয়ে যায় চোরেরদল। ঘটনাটি গত মঙ্গলবার উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের
মাইজহাটি গ্রামে ঘটে।
পরে খবর পেয়ে ভালুকার সিডষ্টোর এলাকায় থেকে চোরদের গাড়ী আটক করা হয়।
আটককৃত গাড়ীতে থাকা সোহাগ হাওলাদার (৩২) নামে এক চোরকে আটক করে।এসময় গাড়ী চালকসহ ৫ চোর পালিয়ে যায়। খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ গাড়িসহ আটক চোর, চোরাই ব্যাটারী ও চুরি কাজে ব্যবহৃত বিপুল পরিমান সরঞ্জাম জব্ধ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় গফরগাঁও থানায় একটি মামলা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার সকালে একটি সংঘবদ্ধ চোরেরদল
উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের মাইজহাটি গ্রামে এমওয়াইবিএনপি-৩ নম্বর গ্রামীণ টাওয়ারের ৯টি তালা কেটে ভিতর থেকে ২৫টি অত্যাধুনিক ব্যাটারী চুরি করে (ঢাকা মেট্টো-ঠ ১১-৮১১১) গাড়িযোগে নিয়ে যায়। বিষয়টি নেটওয়ার্কের মাধ্যমে গ্রামীণ টাওয়ার সংশ্লিষ্টরা বুঝতে পেরে
পাশ্ববর্তী ভালুকা এলাকাসহ
আশপাশের এলাকায় জানিয়ে দেন। পরে ভালুকা উপজেলার সিডষ্টোর বাজারের পলাশ পেট্টল পাম্পের সামনে গাড়িটির গতি রোধ করা হয়। এ সময় সোহাগ হাওলাদার নামে এক চোরকে আটক করা হলেও চালকসহ অন্য ৫ চোর পালিয়ে যায়। আটক সোহাগ হাওলাদার বরিশাল জেলার আগৈল ঝড়া থানার মোল্লাপাড়া গ্রামের আকবর হোসেনের ছেলে। বর্তমানে সোহাগ হাওলাদার ঢাকার মীরপুর এলাকায় ইস্টার্ন হাউজিংয়ে ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে বাস করেন। গফরগাঁও থানা পুলিশ বিকালে গাড়ি, গাড়িতে থাকা একটি অটো জেনারেটারসহ চুরাই ব্যাটারী, চুরি কাজে ব্যবহৃত বিপুল পরিমান সরঞ্জাম ও আটক চোরকে থানায় নিয়ে আসেন।
গ্রামীণ টাওয়ারের জোনাল অফিসার রাকিব বলেন, একটি সংঘবদ্ধ চোরেরদল চলতি জুন মাসেই ভালুকা ও ত্রিশাল উপজেলার তিনটি গ্রামীণ টাওয়ার থেকে একই প্রক্রিয়ায় ব্যাটারী চুরি করে নিয়ে গেছে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ বলেন, আটক চোর, চোরাই ব্যাটারী, চোরাই কাজে ব্যবহৃত গাড়ি থানায় আছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *