বন্যার্তদের মাঝে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

মানুষ মানুষের জন্যে এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার, বটতলা গ্রাম ও সদর ইউনিয়নের কয়েকটি স্থানে ত্রাণ সামগ্রী বিতরণ করে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি।

বৃহস্পতিবার (২৩ জুন ) দুপুরে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটির পক্ষ থেকে কলমাকান্দা উপজেলায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

কেন্দ্রীয় কমিটির সভাপতি মীর মোঃ সিরাজুল ইসলাম এর দিক-নির্দেশনায় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ এর তত্বাবধানে কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান ভূগী এর সার্বিক সহযোগিতায় নেত্রকোনা জেলার আহবায়ক কমিটির সহযোগিতায় খাদ্য সামগ্রীসহ প্রয়োজনীয় জিনিস পত্রের ব্যবস্থা করা হয়।

চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজনের পাশে দাড়াতে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর কেন্দ্রীয় কমিটি এ পদক্ষেপ নেন। চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় এ ধারা অব্যাহত থাকবেও বলে জানান তাঁরা।

এ সময় বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর ময়মনসিংহ জেলা কমিটির সম্মানিত সদস্য মোঃ মোকাম্মিল হোসাইন, মহানগর কমিটির দপ্তর সম্পাদক সোহানুর রহমান সোহান, মোঃ তানভীর হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ সাথে ছিলেন। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চিরা, মুড়ি, মিঠাই, বিস্কুট, গেস মেস, মোমবাতি, খাবার পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও স্যালাইন। ছোট বাচ্চাদের জন্য ছিল চকলেট ও বিস্কুট। যা পানিবন্দী ১০০ মানুষজনের মাঝে বিতরণ করা হয়।

নেত্রকোনায় বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করার পর নেতৃবৃন্দ সিলেট ও সুনামগঞ্জবাসীর পাশে দাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন । বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে তারা ত্রাণ সামগ্রী নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করে
বন্যাকবলিত এসব মানুষের পাশে দাঁড়াত যার যার যায়গা থেকে সিলেট ও কলমাকান্দাবাসীদের জন্য সাহায্যের আহবান জানান।

সহযোগীতা পাঠানোর জন্য ০১৭১৬-৯২২৭৩০ ও ০১৭১৭-৭৮৫১৮৮ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *