আসাদুজ্জামান দিগন্তবার্তা ডেক্স।।
ভালুকায় আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ২৩ জুন বৃহস্পতিবার সকালে র্যালী, কেক কাটা, আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকালে বাসস্ট্যান্ড দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত আলোচনায় সভায় উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শওকত আলী‘র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডাক্তার একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য এম এ,ওয়াহেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক উমর হায়াত খান নঈম, সাংগঠনিক সম্পাদক এবিএম আফরোজ খান আরিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, যুবলীগের মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক খোকন হোসেন ঢালী, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলহাজ্ব জাকির হোসেন শিবলী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সানা, আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সসরকার, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, কৃষকলীগের সভাপতি আহসান হাবীব মোহন, পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন সোহেল, ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন, সাধারণ সম্পাদক অনিক তালুকদারসহ আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।