ভালুকায় আবারো অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় এক মাসের মাথায় আবারো অজ্ঞাত কিশোরীর (১৫) অর্ধউলঙ্গ মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামিরদিয়া গ্রামে অবস্থিত একটি প্রস্তাবিত ফ্যাক্টরীর সীমানাপ্রাচীরের ভেতর মাটিচাপা অবস্থায় ওই লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ভালুকা শ্রীপুর সীমান্তে জামিরদিয়া গ্রামে অবস্থিত প্রস্তাবিত তিব্বত ফ্যাক্টরীর সীমানাপ্রাচীরের ভেতর একটি ছোট দু’চালা ঘরের পাশে দুই হাটু বের হওয়া মাটিচাপা অবস্থায় লাশ দেখতে পেয়ে এলাকাবাসি পুলিশকে খবর দেয়। পরে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটিখুড়ে অর্ধউলঙ্গ অবস্থায় অজ্ঞাত ওই কিশোরীর লাশটি উদ্ধারের পর মর্গে প্রেরণ করে। এ সময় ঘটনাস্থল থেকে লাশটি মাটিচাপায় ব্যবহৃত একটি কোদাল উদ্ধার করা হয়। খবর পেয়ে গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মাহফুজা খাতুন, ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশটির গায়ের রং ফর্সা, পড়নে ছিলো সেলোয়ার কামিজ ও উচ্চতা প্রায় ৫ ফুট।
লাশ উদ্ধারকারী ভালুকা মডেল থানার এসআই নজরুল ইসলাম জানান, অজ্ঞাত কিশোরীর লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ১০/১২ দিন আগে হয়তো দুর্বৃত্তরা কিশোরীটিকে হত্যা করে ওই স্থানে মাটিচাপা দিয়ে রাখতে পারে।
উল্লেখ্য, গত এক মাস পূর্বে ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড গজারীয়া খালপাড় এলাকায় গেøারী ডায়িং ফ্যাক্টরীর পাশে গর্ত থেকে এক কিশোরীর লাশ উদ্ধার করেছিলো পুলিশ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!