মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে- গফরগাঁওয়ে পাঁচবাগ উলামা সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও  ময়মনসিংহ।।
ভারতে বিজেপি মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লী শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এবং উম্মুল মু’মিনীন আয়েশা (রাঃ) সম্পর্কে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়ন উলামা সমিতি। গতকাল মঙ্গলবার বিকেলে পাঁচবাগ মোড়ে ইউনিয়ন উলামা সমিতির ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়। পাঁচবাগ ইউনিয়ন উলামা সমিতির সভাপতি মাওলানা ইমদাদুল হকের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, গফরগাঁও উপজেলা উলামা সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান সালমানী, পাগলা থানা উলামা সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হাদিউল ইসলাম, পাঁচবাগ ইউনিয়ন উলামা সমিতির সাধারণ সম্পাদক হাফেজ তাজুল ইসলাম, মাওলানা নূরুল হুদা, মাওলানা শাহিন ও মাওলানা মোমেনুল ইসলাম প্রমূখ। পরে বিক্ষোভ মিছিলটি পাঁচবাগ এলাকা প্রদক্ষিণ করে। এসময় আলেম-উলামাসহ তৌহিদী জনতার স্লোগানে স্লোগানে পাঁচবাগ এলাকা প্রকম্পিত করে তোলে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *