রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।। 
ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে এক পরিবারের স্কুল শিক্ষিকাসহ চার সদস্যকে অজ্ঞান করে স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে গেছে দূর্বৃত্তরা।
২০ জুন সোমবার দিবাগত রাতে পৌর শহরের ৮ নং ওয়ার্ডের মাজার বাড়ি রোড এলাকায় রিয়ান মঞ্জিলের মালিক আনোয়ার হোসেনের তৃতীয় তলা ভাড়াটিয়া বাসার এ ঘটনা ঘটে।
গৃহকর্তা আজিজুল হক চাকুরি সুবাধে গাজীপুরে থাকায় স্ত্রী স্কুল শিক্ষিকা তার সন্তানদের নিয়ে ভাড়া বাসায় থাকতো। রাতে পরিবারের সদস্যরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন এবং রাতে কোন এক সময় দুর্বৃত্তরা জানালায় গ্রীল কেটে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অজ্ঞান করে।
গতকাল মঙ্গলবার সকালে বাসা থেকে কেউ বের না প্রতিবেশীরা ডাকাডাকি শুরু করেন। পরে
দুর্বৃত্তদের হাতে অজ্ঞান হওয়া উপজেলার ছিপান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জিন্নাতুল নাহার ও তার তিন ছেলে তানিম (১৫), আদিব (১২) ও আরিফ (৩) কে প্রতিবেশীরা খোঁজ পেয়ে অচেতন অবস্থায় উদ্ধার করে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুর্বৃত্তরা ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে গেছে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনার সঙ্গে জড়িতদের চিহৃিত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।