গফরগাঁওয়ের শিবগঞ্জে এক যুবককে কুপিয়ে হত্যা

শেয়ার করুন :

গফরগাঁও প্রতিনিধি:-

ময়মনসিংহের গফরগাঁওয়ে  মতিউর রহমান মোহন (৩৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে ৪ জুলাই রোববার সন্ধ্যয় উপজেলার রাওনা ইউনিয়নের শিবগঞ্জ সিএনজি স্ট্যান্ড এলাকায়।
নিহত মতিউর রহমান মোহন (৩২) রাওনা ইউনিয়নের ধোপাঘাট গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার বলেন, রোববার সন্ধ্যা ৬টার দিকে মোহনকে শিবগঞ্জ বাজার এলাকায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে যায়। লকডাউনের কারণে এলাকাটি ছিলো জনশূন্য।
খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যার মোহন।
লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত কে বা কারা এই ঘটানাটি সাথে জরিত তা জানা যায়নি এবং কাউকে আটক করাও সম্ভব হয়নি।
এ ব্যাপারে এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। পুলিশ বিষয়টি তদন্ত করে ঘটনার রহস্য উদঘাটনের জন্য চেষ্টা করছে বলে তিনি জানান।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!