ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র কমিটিকে স্বাগতম জানিয়ে তারাকান্দায় আনন্দ মিছিল

শেয়ার করুন :

ময়মনসিংহ প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবগঠিত ময়মনসিংহ  উত্তর জেলা আহ্বায়ক কমিটিকে স্বাগতম জানিয়ে আনন্দ মিছিল করা হয়েছে।
জানা গেছে, গত ১৬ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির  রিজভী ময়মনসিংহ উত্তর জেলা শাখায় বিএনপির আহ্বায়ক কমিটিতে অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালামকে আহ্বায়ক ও  মোতাহার হোসেন তালুকদার কে যুগ্ন আহব্বায়ক  করে ৬৭ সদস্য  বিশিষ্ট কমিটি  ঘোযনা করেন।
উক্ত  কমিটিকে স্বাগত জানিয়ে সোমবার  বিকেলে ময়মনসিংহের তারাকান্দা  উপজেলা বিএনপির  উদ্দোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ  করে।
মিছিল শেষে সংক্ষিপ্ত এক সমাবেশ  বক্তব্য রাখেন, তারাকান্দা উপজেলা  বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম তালুকদার,সাংগঠনিক সম্পাদক  আব্দুল মালেক, উত্তর জেলা  যুবদলের সহ- সম্পাদক মোস্তাফিজুর রহমান  মোস্তাক, উপজেলা যুবদলের  আহব্বায়ক  আসাদুল হক  মন্ডল ও ছাত্রদলের আহব্বায়ক  আলমগীর হোসেন রকি প্রমূখ।
আনুষ্ঠান টি সঞ্চালনা করেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সম্পাদক আবুল কালাম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা মৎসজীবীদলে আহবায়ক হযরত আহমেদ শাকিব ও তারাকান্দা উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *