গফরগাঁওয়ে ফসলের মাঠ থেকে কৃষকের দগ্ধ লাশ উদ্ধার

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ফসলের মাঠ থেকে এক কৃষকের দগ্ধ লাশ উদ্ধার করে পাগলা থানা পুলিশ।নিহত কৃষক আজিজুল হক (২৮) ওই এলাকার আসাদ মিয়ার ছেলে।
ঘটনাটি গত শনিবার দুপুরে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের
লামকাইন পূর্বপাড়া নদীরপাড় এলাকা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত কৃষক আজিজুল হক শুক্রবার সন্ধ্যায় বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরের দিন সকাল সাড়ে ১২টার দিকে স্থানীয়রা কৃষকের বাড়ি থেকে ৩০০ গজ দূরে মরিচ ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কৃষকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান বলেন,ধারণা করা হচ্ছে বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *