মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ভালুকায় বিক্ষোভ মিছিল

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি করার প্রতিবাদে ভালুকা উপজেলা ইমাম উলামা পরিষদের উদ্যোগে ১০ জুন শুক্রবার জুম্মার নামাজ শেষে ভালুকা বড় মসজিদ থেকে বিশাল শান্তিপুর্ণ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে রাসুল প্রেমিক সর্বস্তরের তৌহিদী জনতা অংগ্রহণ করেন।
মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড চত্তরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত জনতার মাঝে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী নিন্দা জানিয়েছেন, জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। মাওলানা মামুনুর রশিদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, মুফতি আব্দুল মজিদ, মুফতী আলমগীর কাসেমী, মুফতি আমানউল্লাহ, মুফতি শাহজাহান, মাওলানা মতিউর রহমান, মাওলানা সাখাওয়াত, মাওলানা কুতুবউদ্দিন, মাওলানা রুকনউদ্দিন, মাওলানা এহসানুল হক, মাওলানা ওমর ফারুক, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা ফজলুল করিম ও মৌলভী মিজানুর রহমান প্রমুখ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *