স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডেক্স।।
ময়মনসিংহের ভালুকায় প্রভাবশালীর বিরুদ্ধে খুটিপুতে এক বিধবার জমি দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় দেয়া অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মনোহরপুর গ্রামের মুত আব্দুল মান্নানের স্ত্রী আয়েশা পারভীনের মনোহরপুর মৌজার ৪৩ নম্বর খতিয়নে ৩৪০,৩৪১,৩৪২ ও ৩৭১ নম্বর দাগে ৭৭ শতাংশ জমি বসতবাড়িসহ ফসলাদি উৎপাদন করে দীর্ঘদিন ধরে ভোগ দখলে আছেন। সম্প্রতি জমির দাম বেড়ে যাওয়ায় ওই জমিটি প্রভাবশালীদের নজরে পরে। এরই জের হিসেবে গত ১ জুন দুপুরে স্থানীয় কতিপয় লোক খুঁটিপুতে জমিটি দখলের চেষ্টা চালায়।
জমির মালিক আয়েশা পারভীন জানান, বেশ কয়ের বছর আগে স্বামী মারা যাওয়ার পর একমাত্র ছেলে আজিজুল হককে নিয়ে তিনি বসবাস করে আসছেন। তার ছেলে স্থানীয় একটি ফ্যাক্টরীতে চাকরী করে কোনমতো জীবিকা নির্বাহ করে থাকেন। লোকবল না থাকায় তাদের জমিটি দখলের নেয়ার জন্য ইতোধ্যে বিভিন্ন ধরেণের হুমকী দিয়ে আসছে স্থানীয় একটি চক্র। এরই জের হিসেবে গত ১ জুন সাবেক ইউপি সদস্য দোলোয়ার হোসেন ধনু, কাজল মিয়া ও তোফাজ্জল হোসেনের নেতৃত্বে কতিপয় লোক তার বসতঘরের দেয়াল ঘেঁষে সিমেন্টের পিলার পুতে দখলে নেয়ার চেষ্টা চালায়। তাছাড়া ৩৬৬ নম্বর দাগে পাকা ঘরসহ ২ শতাংশ জমি দখলে নেয়ার চেষ্টা চালায় প্রতিবেশি কাজল মিয়া। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ এসে কাজ বন্ধ করে কাগজ নিয়ে থানায় যেতে বলেন। কিন্তু থানায় গেলেও কোন ফয়সালা পাইনি। থানায় অভিযোগ দেয়ার কারণে প্রতিপক্ষরা বিভিন্ন ধরণের হুমকি দিয়ে আসছে। বর্তমানে আমি ওদের ভয়ে পাশের গ্রামে আমার বোনের বাড়িতে অবস্থান করতে হচ্ছে।
এ ঘটনায় জমির মালিক আয়েশা পারভীন বাদি হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত দোলোয়ার হোসেন ধনু পিলার পুতার কথা স্বীকার করে জানান, ওই মহিলা একজন মানসিক রোগী। পিলারগুলো তিনি তার নিজের জমিতেই পুঁতেছেন। তাকে হয়রানী করার জন্য থানায় অভিযোগ করা হয়েছে।
ভালুকা মডেল থানার এসআই ফজিকুল ইসলাম জানান, ৯৯৯ নম্বরে ওই মহিলার ফোন পেয়ে সাথে সাথেই যাই এবং ঘর দখলের চেষ্টার সত্যতা পাই। পরে উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় আসতে বলি।