ভালুকায় যায়যায়দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালী ও আলোচনা সভা

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডেক্স।।

ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশের বহুল প্রচারিত ও পাঠক প্রিয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি, কেক কাটা ও আলোচনাসভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
সোমবার (৬ জুন) সকালে ভালুকা প্রেসক্লাব কার্য্যালয়ে এ্যাপোলো ইন্সটিটিউট অব কম্পিউটার কলেজের অধ্যক্ষ এ আর এম শামসুর রহমান লিটনের সভাপতিত্বে ও ভালুকা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভালুকা পৌর মেয়র ডাঃ একে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম।
ভালুকা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল কামরুজ্জামান তুহিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কবি সেলিনা রশিদ, ভালুকা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ খান, নয়া দিগন্ত প্রতিনিধি, আসাদুজ্জামান ফজলু, কালের কণ্ঠ প্রতিনিধি, মোকলেছুর রহমান মনির, মানবকণ্ঠ প্রতিনিধি শফিকুল ইসলাম সবুজ, প্রথম আলো প্রতিনিধি মাহমুদুল হাসান ফোরাত, এটি এন বাংলা প্রতিনিধি আনোয়ার হোসেন তরফদার, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি শাহ্ মোহাম্মদ হাসান, আমার সংবাদ প্রতিনিধি আবুল বাশার শেখ, খোলা কাগজ প্রতিনিধি আল-আমীন, গ্লোবাল টিভি প্রতিনিধি সাহিদুজ্জামান সবুজ, ভোরের পাতা প্রতিনিধি তোফাজ্জল হোসেন, এপেক্স ক্লাব অব ভালুকা প্রেসিডেন্ট মোকসেদুর রহমান মামুন, মফস্বল সাংবাদিক ফোরাম নেতা রাজু সরকার, সাংবাদিক খালেকুজ্জামান জিএম, আরিফুল ইসলাম, গণমুক্তি প্রতিনিধি বাবু প্রমুখ।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে দৈনিক যায়যায়দিনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *