ময়মনসিংহ জেলায় ত্রিশাল উপজেলা চ্যাম্পিয়ন

শেয়ার করুন :

ত্রিশাল থেকে স্টাফ রিপোর্টার।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ (বালক) ময়মনসিংহ জেলায় ত্রিশাল উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। ৫ জুন শনিবার বিকেলে রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে ভালুকা উপজেলা টিমকে ১-০ তে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ত্রিশাল উপজেলা ফুটবল টিম।
খেলায় প্রধান অতিথি থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম খালিদ। এ সময় ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান, ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামান, ত্রিশাল পৌর মেয়র এ.বি.এম আনিছুজ্জামান, ত্রিশাল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক হাসান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামান জানান, ১৯৯৬ সালের পর জাতীয় পর্যায়ের কোন প্রতিযোগিতায় এটি একটি ঐতিহাসিক বিজয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *