গাজীপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

শেয়ার করুন :

গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদক।।
সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর গাছা থানা বিএনপি আয়োজিত আলোচনা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
নগরীর বোর্ডবাজার মোল্লা কনভেনশন সেন্টারে ৪ জুন শনিবার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর মহানগর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন সরকার বলেন, এই সরকার ক্ষমতায় টিকে থাকতে প্রশাসনকে দলীয় বাহিনীতে পরিণত করেছে। তাই আমরা খোলা মাঠে অনুষ্ঠান করতে পারি না, ঘরে বসে দলীয় অনুষ্ঠান করতে হয়।
অনুষ্ঠানের বিশেষ অতিথি মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. শওকত হোসেন সরকার বলেন, জোর-জুলুম ও মিথ্যার ওপর ভিত্তি করে বেশি দিন ক্ষমতায় থাকা যায় ন।
মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক গাসিক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু বলেন, আইন শৃংখলা বাহিনীর বাড়াবাড়ি ও মানবাধিকার লঙ্ঘনের কারণে অ্যামেরিকার নিষেধাজ্ঞায় সরকার এখন দিশেহারা। তারা এখন বিরোধী দল-মত দমনে আইনশৃংখলা বাহিনীর পরিবর্তে দলীয় ক্যাডার বাহিনী লেলিয়ে দিয়ে দেশে পরিকল্পিতভাবে বিশৃংখলা সৃষ্টির মাধ্যমে পালানোর পথ খুঁজছে।
গাছা থানা বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইদ্রিস খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মো. সুরুজ আহমেদ, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, জেলা শ্রমিকদলের সভাপতি বাবুল চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি শেখ মো. আলেক, বিএনপি নেতা ইসমাইল শিকদার বসু, নূর মোহাম্মদ, মোস্তাফিজুর রহমান, মাহফুজুর রহমান, মো. জাহাঙ্গীর হাজারী, সেলিম মিয়া, ইমতিয়াজ মুজতবা খান তুষার, মোমিনুর রহমান মোমিন, মাওলানা আব্দুল মোমেন, আবুল হোসেন বাবু প্রমুখ।
#


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *