ত্রিশালে বাস-মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে নিহত ২

শেয়ার করুন :

ত্রিশাল থেকে স্টাফ রিপোর্টার।।
ময়মনসিংহের ত্রিশালে বাস-মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তাদের মাঝে একজন পুরুষ ও অপরজন নারী।
প্রত্যক্ষদশর্ী ও ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানাযায়, ২ জুন বৃহস্পতিবার দুপুর সোয়া একটার দিকে উপজেলার ত্রিশাল-বালিপাড়া সড়কের বীররামপুর ভাটিপাড়া নামক স্থানে ত্রিশালগামী যাত্রীবাহি বাস শালবন পরিবহনের সাথে মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী অজ্ঞাত দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বিক্ষুদ্ধ জনতা ঘাতক বাসটি আটক করে রেখেছে। এ ঘটনায় সাময়িক ভাবে বাস চলাচল বন্ধ রয়েছে।
ত্রিশাল থানার এস.আই নাজমুল আমীন সত্যতা নিশ্চিত করে জানান, অমি ঘটনাস্থলে আছি। পরে বিস্তারিত জানানো হবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *