গফরগাওয়ে গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি,২৮ মে।।
ময়মনসিংহের গফরগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ নজরুল ইসলাম রবিন (৩৮) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার গফরগাঁও ইউনিয়নের গড়াবের গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ জানান, গফরগাঁও ইউনিয়নের গড়াবের গ্রামে একজন মাদক বেচার জন্য অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে গাঁজাসহ রবিনকে গ্রেপ্তার করা হয়। মাদক আইনে মামলা দিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *