গফরগাঁওয়ে স্বামীর সঙ্গে ঝগড়াঃ কীটনাশক পানে স্ত্রী আত্মহত্যা

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ, ২৭ মে।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বামীর সঙ্গে কথা কাটাকাটি ও ঝগড়া শেষে কীটনাশক পান করে নাজমা খাতুন (৪৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেন। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার পশ্চিম গোলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাজমা খাতুন ওই গ্রামের আবুল কাশেমের স্ত্রী। এ ঘটনায় নিহতের ছেলে সুজন পাগলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে বৃহস্পতিবার সকালে স্বামী আবুল কাশেম ও স্ত্রী নাজমা খাতুন এর মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। পরে আবুল কাশেম বাড়ি থেকে বাইরে বের হয়ে যান। পরে নাজমা খাতুন ঘরে থাকা কীটনাশক খেয়ে ছটফট করতে থাকলে বিষয়টি বুঝতে পেরে বাড়ি লোকজন দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য গয়েশপুর বাজারে নিয়ে যাওয়ার পথে নাজমা খাতুন মারা যান। খবর পেয়ে সন্ধ্যায় পাগলা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

পাগলা থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। অপমৃত্যু মামলা ও ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *