আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ), ২১ মে শনিবার।।
ময়মনসিংহের ভালুকায় হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা উপজেলায় অস্টমবারের মতো শ্রেষ্ঠপ্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। ২১ মে শনিবার বিকেলে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে এই সম্মান দেখান। এ সময় বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক সামিউল ইসলামসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ তাকে উপজেলায় ৮ম বারের মতো শ্রেষ্ঠপ্রধান শিক্ষক হিসেবে মনোনীত করা হয়। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজী) সামিউল ইসলামকে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে মনোনীত করা হয়।