ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি, ১৬ মে।।

ময়মনসিংহে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও দ্রব‍্যমূল‍্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিএনপি উত্তর ও দক্ষিণ জেলা এবং ময়মনসিংহ মহানগর বিএনপি।

রবিবার (১৫ মে ) বিকেল ৪টায় ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দ্রব‍্যমূল‍্যের উর্ধ্বগতি, বিরোধী নেতাকর্মীদের উপর হামলা-মামলা, গ্রেফতার ও নৈরাজ‍্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একে.এম শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন‍্যতম সদস‍্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুনসহ ময়মনসিংহ দক্ষিণ-উত্তর ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

এই সমাবেশকে ঘিরে জেলা সদরের বাইরে থেকে আসা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে নগরীজুড়ে। এ সময় খন্ড খন্ড মিছিল নগরীর পথে পথে জনস্রোতের সৃষ্টি করে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!