গফরগাঁওয়ে অপহৃত শিক্ষার্থী গাজীপুরে থেকে উদ্ধার, অপহরণকারী যুবক গ্রেফতার

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি, ১৫ মে।।

ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার ও অভিযুক্ত অপহরণকারী যুবককে গ্রেফতার করেছে।
পরে পুলিশ গ্রেফতারকৃতকে রোববার (১৫ মে) ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।

থানা পুলিশ জানায়, উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা গ্রামের মাকসুদুল ইসলামের মেয়ে নাজমিন ইসলাম রত্না (১৭) কে চরআলগী ইউনিয়নের মজনু মিয়ার ছেলে পিয়াস (২৫) গত ৮ মে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় মেয়ের বাবা ওইদিনই গফরগাঁও থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
গফরগাঁও থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে গাজীপুরের কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার ও অভিযুক্ত পিয়াসকে গ্রেফতার করে।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, শনিবার রাতে গাজিপুর থেকে অপহৃতকে উদ্ধার ও অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতারকৃতকে গতকাল রোববার ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!