ভালুকায় সড়ক দুর্ঘটনায় কারখানার শ্রমিক নিহত

শেয়ার করুন :

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, ৯ মে।।
ময়মনসিংহের ভালুকায় মোটরসাইকেলের ধাক্কায় চিত্তরঞ্জন দাস (৫৫) নামের পোষাক কারখানার শ্রমিক নিহত হয়েছেন। নিহতের বাড়ী সুনামগঞ্জ জেলার পাগলা গ্রামে। ঘটনাটি ঘটেছে গত ৮ মে রোববার রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টার বাড়ী নামক স্থানে। হাইওয়ে পুশিল নিহতের লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, চিত্তরঞ্জন দাস উপজেলার জামিরদিয়া গ্রামে বাসা ভাড়া নিয়ে স্বপরিবারে বসবাস করতেন। তিনি এনভয় পোষাক কারখানার শ্রমিক। ঘটনার সময় কাজ শেষে বাসায় ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন তিনি।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!