ময়মনসিংহের তারাকান্দায় বিশ্ব “মা” দিবস পালিত

শেয়ার করুন :

তারাকান্দা (ময়মনসিংহ ) প্রতিনিধি, ৮ মে ।।

ময়মনসিংহের তারাকান্দায় উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বিশ্ব মা দিবস-২০২২ পালিত হয়েছে।

৮ মে তারাকান্দা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সঞ্চালনায় হলরুমে আয়োজিত আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।

আলোচনাসভায় মা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা কামরুন্নাহার বকুল।এ সময় অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেব প্রমুখ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!