ময়মনসিংহে রিতু হত্যার আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি, ৮ মে।।

ময়মনসিংহ মহানগরের বয়ড়া বটতলা এলাকার বাসিন্দা ছাত্রলীগ কর্মী রাকিবুল ইসলাম রিতু হত্যায় জড়িত আসামীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন করেছেএলাকাবাসী।

রোববার (৮ মে ) সাড়ে ১০ টায়  ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি অফিসের সামনে রাস্তায়  এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

এর আগে একই দিনে সকাল ৯টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত স্থানীয় বটতলা বাজারেও পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধনে শত শত এলাকাবাসী অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেরণ করা হয়েছে। ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক স্মারকলিপি গ্রহণকালে নিষ্ঠুর হত্যার বিচারের আশ্বাস প্রদান করেন।মানববন্ধনে অংশ গ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ১৩ নং বয়ড়া ইউপি চেয়ারম্যান ফারুক, সাবেক মেম্বার খোকন, ২২ নং আওয়ামী লীগের আহ্বায়ক কামরুল হোসেন রুবেল, নিহতের পিতা দুলাল মিয়া, দাদা আলী আজম, দাদী জমিলা বেগম, নিহতের ছোট বোনসহ আরো  অনেকেই।

প্রত্যেকেই খুনিদের অবিলম্বে গ্রেফতার করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে খুনিদের ফাঁসি দাবী করেন।

উল্লেখ্য গত ২ মে সন্ধ্যায় বয়ড়া বটতলা বাজারে প্রাইমারী স্কুলের সামনে রাকিবুল ইসলাম রিতু কে  পৈশাচিক কায়দায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় ৩ মে উসমান সহ ১৪ জনের নামে হয়েছে। পুলিশ ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!