গফরগাঁওয়ে লরিচাপায় আহত বৃদ্ধার মৃত্যু

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি, ২৮ এপ্রিল।।(
ময়মনসিংহের গফরগাঁওয়ে লরি চাপায় আহত রেজিয়া খাতুন (৬০) গত বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামে নিজ বাড়ি থেকে পাশের আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় লরিচাপায় আহত হন। পরে স্বজনরা রেজিয়া খাতুনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।
স্থানীয় ও স্বজনরা জানায়, উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ কুড়তলী পাড়া গ্রামের আজিম উদ্দিনের স্ত্রী রেজিয়া খাতুন পায়ে হেঁটে বুধবার দুপুরে বাড়ির পাশের এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। এসময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিক খান সড়কের দাইবাড়ি কবরস্থানের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরলরি রেজিয়া খাতুনকে চাপা দিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে বিকেলে স্বজনরা তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বুধবার রাতেই ময়মনসিংহ মেডিকের কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবর পেয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশ তার মরদেহ তাদের জিম্মায় নেন।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধার মৃত্যুর বিষয়টি শোনেছি। তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!