তারাকান্দায় ভূমিহীন ও গৃহহীন ৪০ পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি, ২৬ এপ্রিল।।

ময়মনসিংহের তারাকান্দায় মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন ৪০ টি পরিবারের মাঝে ৩য় পর্যায়ে নির্মিত ঘর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়েছেন।

সোমবার (২৬ এপ্রিল) উপজেলা পরিষদ প্রাঙ্গনে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করেন।

তারাকান্দা উপজেলায় ৪০ টি গৃহ হস্তান্তর করা হয়েছে। তার মধ্যে বালিখাঁ ইউনিয়নে  ২৮ টি ও বানিহালা ইউনিয়নের ১২ টি ঘর।

আরোও উল্লেখ্য যে,তারাকান্দা উপজেলায় ১ম পর্যায়ে ৫০ টি এবং ২য় পর্যায়ে ৪০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান করা হয়েছে।
ঘর প্রতি বরাদ্দ দেওয়া হয় ২ লক্ষ ৪০ হাজার টাকা।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত, উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক, ভাইস-চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন,তারাকান্দা থানার ওসি আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রদীপ রণু ঠাকুর চক্রবর্তী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপকারভোগী, সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!