গফরগাঁওয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি, ২৫ এপ্রিল।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গত রোববার রাতে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামী হলেন গফরগাঁও পৌর শহরের শিলাসী গ্রামের মৃত রেজ্জাক তালুকদারের ছেলে শরিফ তালুকদার (৪২)। পরে গতকাল সোমবার সকালে ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
জানা যায়, ২০১৮ সালের এক নারী ও শিশু পাচার মামলায় আদালতের বিচারক আসামী শরিফ তালুকদারকে ১ বছরের কারাদন্ড দেন। মামলা রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। রোববার রাতে শিলাসীর নিজ বাড়ী থেকে পুলিশ তাকে গ্রেফতার করে ।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ জানান, পলাতক আদম ব্যবসায়ীকে নারী ও শিশু পাচার মামলার এক বছরের দন্ডপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!