ভালুকায় এমপির ঐচ্ছিক তহবিল থেকে ৫ লাখ টাকার চেক বিতরণ

শেয়ার করুন :

আসাদুজ্জামান ফজলু, দিগন্তবার্তা ডেক্স,২২ জুন:-ময়মনসিংহের ভালুকায় মঙ্গলবার(২২জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরোমে সংসদ সদস্যর ঐচ্ছিক তহবিলের ৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু তৃণমূলের ২ শত আওয়ামীলীগ নেতা কমর্ীদের মাঝে তাঁর ঐচ্ছিক তহবিলের ৫ লাখ টাকার চেক ও ৫ টি করে গাছের চারা বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,মহিলা ভাইসচেয়াম্যান শেলিনা রশিদ, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শওকত আলী,সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক,উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ,উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হাজী আব্দুর রহমানসহ আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!