গফরগাঁওয়ে ইট ভাটায় লড়ি নিচে চাপা পড়ে শিশু নিহত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান,গফরগাঁও প্রতিনিধিঃ,১৬ এপ্রিল।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে ইট ভাটায় লড়ির নিচে চাপা পড়ে দীন ইসলাম(৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা উপজেলার উস্থি ইউনিয়নের দিয়ারগাঁও গ্রামের এমকেডি ব্রিকসে এঘটনা ঘটে। নিহত দীন ইসলাম (৮)ওই ইট ভাটার শ্রমিক আব্দুর রশিদের ছেলে। সে তার বাবা সাথে দেখা করতে এসেছিলো। তার বাড়ি ধোবাউড়া উপজেলার গাছুয়াপারা গ্রামের।প্রত্যক্ষদর্শীরা জানান, ইট ভাটা থেকে ইট বোঝাই লড়ি বের হওয়ার সময় ঘাতক লড়িটি দীন ইসলামকে চাঁপা দেয় এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান বলেন,তদন্ত করা হয়েছে। এটি একটি দুর্ঘটনা। তাই শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়নি।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *