গফরগাঁওয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতিয় দিবস উদ্যাপিত হয়েছে। গতকাল শনিবার এই উপলক্ষে গফরগাঁও উপজেলা প্রশাসনে উদ্যোগে স্থানীয় ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, সম্মিলিত কুঁচকাওয়াজ, ডিসপ্লে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, গফরগাঁও আসনের সংসদ সদস্য ফাহ্মি গোলন্দাজ বাবেল, পৌর মেয়র এস. এম ইকবাল হোসেন সুমন, এসিল্যান্ড কাবেরী রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার প্রমূখ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!