গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান,গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাতনামা এক নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গফরগাঁও ইউনিয়নের পাঁচপাইর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশুটির আনুমানিক বয়স ১ দিন। তার নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, স্থানীয় লোকজন সন্ধ্যায় ওই এলাকায় নদে এক মেয়ে শিশুর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফারুক আহম্মেদ বলেন,শিশুটি নবজাতক। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!