আসাদুজ্জামান দিগন্তবার্তা ডেক্স,২১ মার্চ।।
ভালুকার মেদিলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২১ মার্চ সোমবার দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও ভালুকা উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা শেখ আলমগীর হোসেন, পৌরমেয়র ডা: একেএম মেজবাহ্ উদ্দিন কাইয়ূম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি কামরুজ্জামান পিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাকির হোসেন শিবলী প্রমুখ।