গফরগাঁওয়ে মাছ চুরি করতে গিয়ে জনতার হাতে আটক চোর, উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোর্পদ

শেয়ার করুন :

 

গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে ফিশারিতে মাছ চুরি করে ধরতে গিয়ে বাচ্চু মিয়া (৫০) নামে এক চোর জনতার হাতে আটক হয়েছেন। পরে উত্তেজিত জনতা চোরকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। ঘটনাটি ঘটেছে গত শনিবার দিবাগত রাতে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের মৃত ইন্নছ মিয়ার ছেলে বাচ্চু মিয়া শনিবার দিবাগত রাতে একই গ্রামের শফিকুল ইসলামের ফিশারিতে মাছ চুরি করে ধরার সময় স্থানীয় জনতা তাকে হাতে নাতে ধরে উত্তম-মধ্যম দেয়। খবর পেয়ে পাগলা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয় জনতা বাচ্চু মিয়াকে পুলিশের হাতে সোপর্দ করে। পরে পুলিশ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করিয়ে থানায় নিয়ে যায়। এ মাছ চুরির ঘটনায় পাগলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পাগলা থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুজ্জামান বলেন, বাচ্চু মিয়ার নামে পূর্বের একটি হত্যা ও একটি ডাকাতি মামলা রয়েছে। মাছ চুরির ঘটনায় আরেকটি মামলা হয়। এ মামলায় গতকাল রোববার তাকে ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!