গফরগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

শেয়ার করুন :

 

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সালমা আক্তারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ,পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান প্রমুখ। পরে একই স্থানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!