গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বলেছেন, জনগণ এখন সঠিক নেতৃত্ব খোঁজছে। কারোর মধ্যস্থতায় ও কাউকে খুশি করার জন্য রাজনীতি করি না, নিজেকে জনগণের কাঙ্খিত সঠিক নেতৃত্ব হিসেবে গড়ে তুলার জন্য স্বচ্ছ রাজনীতি করে আসছি। অন্যায়ের কাছে কখনো মাথা নথ করি নাই, করবোও না।
তিনি শনিবার দুপুরে টঙ্গীর কাঠালদিয়ার বাড়িতে নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন। তার বিরুদ্ধে একটি পত্রিকার প্রকাশিত সংবাদকে মিথ্যা ও অতিরঞ্চিত দাবী করে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
তিনি বলেন, দশ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা কি আমার অপরাধ ? আমি হালালভাবে ব্যবসা করে তিলে তিলে আজকের অবস্থানে এসেছি। ময়লা বা ঝুটের ব্যবসা করি নাই। যারা ময়লা-ঝুটের ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে মারামারি হানাহানি করেন এবং বস্তি উচ্ছেদ করে ব্যক্তিগতভাবে লাভমান হন; তাদের নিয়ে প্রশ্ন উঠে না। আমার হালাল ব্যবসা নিয়ে প্রশ্ন উত্থাপন করা হয়, হিংসা করা হয়। তিনি বলেন, আমি ও আমার সাথে যারা চলেন কেউ মাদকের সাথে জড়িত নই। আমি নিজেও জীবনে কখনো সিগারেট মুখে নিইনি। অথচ মাদকসহ বিভিন্ন অপরাধে আমি মশগুল বলে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, আমি অপরাধী হলে আজকেই আমাকে গ্রেফতার করা হোক।
#