গফরগাঁওয়ে পরোয়ানাভুক্ত তিন আসামী গ্রেফতার

শেয়ার করুন :

গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশ শুক্রবার রাতে বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত তিন আসামী কে গ্রেফতার করেছে। শনিবার (১২ মার্চ) সকালে তাঁদের আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে পাঁঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- পৌর শহরের ষোলহাসিয়া গ্রামের নিরোধ বরণ সাহার ছেলে সুরঞ্জন সাহা (৩৯), শিলাসী গ্রামের সুরুজ মিয়ার ছেলে রাজন মিয়া (৩৮) ও রাওনা ইউনিয়নের ধোপাঘাট গ্রামের মোঃ আঃ লতিফের ছেলে মোহমেনুল সেতু (৩০)।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, রাজন মিয়াকে সিআর এবং অপর দুইজনকে জিআর মামলায় পরোয়ানামূলে গ্রেফতার করে শনিবার সকালে ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!