প্রকাশিত হয়েছেঃ মার্চ ১০, ২০২২ সময়ঃ ৪:২৫ অপরাহ্ণ

Spread the love

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহের তারাকান্দায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২২ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদের চত্বরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

“মুজিববর্ষে সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” প্রতিপাদ্যে কে সামনে রেখে তারাকান্দা উপজেলা চত্বরে জাতীয় দুৃর্যোগ প্রস্তুতি দিবস ২০২২ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এর আগে উপজেলা চত্বরে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ তারাকান্দা উপজেলা শাখার তত্ত্বাবধায়নে এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুর্যোগ ও অগ্নিনির্বাপক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মিজাবে রহমত, সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত শহিদ পিংকি,  উপজেলা আওয়ামীলীগে সভাপতি প্রদিপ চক্রবর্তী রনু ঠাকুর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের, তারাকান্দা উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com