ভালুকায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন ও পুরষ্কার বিতরণ

শেয়ার করুন :

আসাদুজ্জামান, দিগন্তবার্তা ডেক্স, ৭ মার্চ।।

ময়মনসিংহের ভালুকায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়। ৭ মার্চ সোমবার সকালে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ও উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইসচেয়ারম্যান রফিকুল ইসলা পিন্টু, মহিলা ভাইসচেয়ারম্যান সেলিনা রশিদ, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শওকত আলী।

এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্যাহ আল বাকিউল বারী, উপজেলা ফিসারী অফিসার সাইদুর রহমান, ওসি কামাল হোসেন, ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামালসহ কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগীতায় কৃতকার্যদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!