গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ বিষয়ক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শেয়ার করুন :

গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার লংগাইর ইউনিয়ন পরিষদ আয়োজিত মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ বিষয়ক আলোচনা সভা মাইজবাড়ি হাতেমতাই উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল্লাহ আল আমিন বিপ্লব। এসময় উপস্থিত ছিলেন লংগাইর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক নিজাম উদ্দিন সরদার, লংগাইর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম ওয়াহিদুর রহমান, বীরমুক্তিযোদ্ধা, সুধীজন, ইউপি সদস্য, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গান পরিবেশন কওে স্থানীয় শিল্পীরা।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!