ভালুকায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিরুনীয়া ইউপির দায়িত্ব হস্তান্তর

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা, ৩ মার্চ।।
ভালুকায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও উপজেলার বিরুনীয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। ৩ মার্চ বৃহস্পতিবার পরিষদ প্রাঙ্গনে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ছামছুল হোসাইনের সভাপতিত্বে ও ইউপি সচিব সাদিকুর রহমান তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

এসময় বিশেষ অতিথি ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামাল ও সাবেক চেয়ারম্যান রিদওয়ান সারোয়ার রব্বানি, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী আলফাজ উদ্দিন আকন্দ, সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন সরকার, ইউনিয়ন যুবলীগ সভাপতি মাইদুল ইসলাম, মাওলানা আশফাকুর রহমান প্রমুখ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!