গফরগাঁওয়ে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শেয়ার করুন :

 

গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসন আয়োজনে আজ বুধবার (২ মার্চ ) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আতাউর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার।

উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ সবুজ মিয়া’র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গফরগাঁও থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন, পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা সলিম উল্লাহ মোস্তফা, মফিজ আহমেদ, নাসির উদ্দিন মনির প্রমূখ। সভাশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দ।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!