ময়মনসিংহে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিশু ধর্ষণের মূল অভিযুক্ত পলাতক মোঃ হাদিস মিয়া (৩৫) কে গ্রেপ্তার  করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪ )। সোমবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার  করা হয়।

মঙ্গলবার (১ মার্চ) দুপুরে র‌্যাব-১৪ এর সহকারি পরিচালক ও স্কোয়াড কমান্ডার মোঃ আনোয়ার হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। র‌্যাব সূত্রে জানা যায়,গত ১৫ ফেব্রুয়ারি উপজেলার বগাপুতা গ্রামে গ্রেপ্তারকৃত মোঃ হাদিস মিয়া দশ বছর বয়সী এক শিশুর উপর পাশবিক নির্যাতন চালায়। এ ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে তার সন্ধানে নামে র‌্যাব-১৪ এর একটি অভিযানিক দল । পরে সোমবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলারপাড় এলাকা থেকে গ্রেপ্তার  করা হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *