গফরগাঁওয়ে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

শেয়ার করুন :

গফরগাঁও প্রতিনিধিঃ
” স্মার্টফোনে আসক্তি, পড়াশোনার ক্ষতি” এই প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২২ এর বিজ্ঞান মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রূয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে এ বিজ্ঞান মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায়, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সালমা আক্তার, সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী সহ উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক এবং শিক্ষার্থীবৃন্দ।

মেলায় উপজেলার মাধ্যমিক স্কুল -কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান ও প্রযুক্তি’ র ১০ টি স্টল পরিদর্শন করেছেন উপস্থিত অতিথিবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম ভূঁঞা। অনুষ্ঠান শেষে বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী বিজয়ী স্টলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!