দক্ষিণ গফরগাঁওয়ে পাথরবাহী ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ঢাকা- ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে রোববার বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে দক্ষিণ গফরগাঁও উপজেলার মশাখালী ও কাওরাইদ ষ্টেশনে মাঝামাঝি গোলাবাড়ি এলাকায় পাথরবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা- ময়মনসিংহ রেল যোগাযোগ প্রায় বন্ধ ছিল। রাত ১১টা থেকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হানিফ আলী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পাথরবাহী মালবাহী ট্রেনটি বিকেলে কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ি এলাকায় পৌঁছালে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়।

পরে লাইনচ্যুত বগিটি ঘটনাস্থলেই রেখে বাকি বগিগুলো নিয়ে ট্রেনটিকে মশাখালী রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়।

স্টেশন মাস্টার আরও জানান, লাইনচ্যুতের কারণে ঢাকা-ময়মনসিংহ রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঢাকা থেকে দ্রুত রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে রাত পৌনে ১১টায় উদ্ধারকাজ শেষ করে। এরপর রাত ১১টা থেকে ওই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এই ৬ ঘণ্টায় এ রেলপথে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকে থাকায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে।

####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!