ভালুকায় ব্যবসায়ীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা পৌরসভা শাখার উদ্যোগে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে ভালুকার সেভেন স্টার চাইনিজ হোটেলের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামী ভালুকা পৌর শাখার আমীর মাওলানা আলাউদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ছাইফ উল্লাহ পাঠান ফজলু, উপজেলা সেক্রেটারি শহীদুর রহমান শাহীন এবং পৌরসভা মেয়র প্রার্থী রফিকুল ইসলাম বাবুলসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় ব্যবসায়ীদের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় ও আলোচনা করা হয়। বক্তারা ব্যবসায়ী সমাজের বিভিন্ন সমস্যা, নৈতিক ব্যবসা এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

মতবিনিময় সভা শেষে জামায়াতে ইসলামীর আদর্শের প্রতি আকৃষ্ট হয়ে কয়েকজন ব্যবসায়ী সংগঠনটিতে যোগদান করেন। এ সময় প্রধান অতিথি অধ্যক্ষ কামরুল হাসান মিলন এমপি নবাগতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

সভায় স্থানীয় ব্যবসায়ী ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!