রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত ৪২ জন শিক্ষার্থী এবং ২০২৫ সালে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ২২ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে গফরগাঁও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজনে বিদ্যালয় হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের
হাতে সম্মাননা স্মারক তুলে দেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল।
খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা খান এর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক কবীর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাসিনা মমতাজ, মোঃ নুরুজ্জামান ও মোঃ মিজানুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমই জাতির ভবিষ্যৎ। এছাড়াও তিনি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, সততা, নৈতিকতা ও দেশপ্রেম নিয়ে এগিয়ে চলার আহ্বান জানান।
সম্মাননা স্মারক পেয়ে কৃতি শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে। তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে বিদ্যালয়, পরিবার ও গফরগাঁও -এ সুনাম বয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন।
শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং সংবর্ধিত শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৬ সালে এসএসসি ও ২০২৫ সালে জুনিয়র বৃত্তি পরীক্ষায় খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়টি গফরগাঁও উপজেলার মধ্যে সর্বোচ্চ ফলাফলে প্রথম স্থান অর্জন করে।
####