ভালুকায় গাড়িচাপায় পথচারী নিহত

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সামছুর রহমান (৭২)। তার বাড়ি উপজেলার বনগাঁও গ্রামে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সামছুর রহমান। এসময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ওসি মো: খোরশেদ আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!